৮ অক্টোবর ২০১৮


গোলাপগঞ্জ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার দক্ষিণ বাঘা এলাকার একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

উপজেলার বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা মিয়া বলেন, স্থানীয়রা কালভার্টের নিচে অর্ধেক পানিতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ইউপি চেয়ারম্যান আরও জানান, মরদেহটি স্থানীয়রা অনেকে দেখছেন, কিন্তু মৃত ব্যক্তিকে চিনতে পারেননি। তার পরনে সাদা পাঞ্জাবি ও গলায় গামছা পেছানো ছিল।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় জানার চেষ্টায় সব থানায় ওয়ারলেসে বার্তা দেওয়া হয়েছে।

শেয়ার করুন