৮ অক্টোবর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে অগ্নিকান্ডে আনোয়ার আলী নামে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আর এতে করে নগদ টাকা পয়সা ও ধান-চাউলসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
রোববার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার উজিরপুর গ্রামের আনোয়ার আলীর বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কৃষক আনোয়ার আলীর বসত ঘরে হাঠাৎ করে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যেই আগুণের লেলিহান শিখা বসত ঘরের চার পাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ঘরে থাকা প্রায় ১শত মন ধান, চাউল, নগদ টাকা পয়সাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, কৃষক আনোয়ার আলীর বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ চেষ্ঠা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।