৬ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, একটি সুস্থ-সুন্দর জাতি গঠনে মাদকমুক্ত সমাজ গঠন করা খুবই জরুরি । মাদক অনেক মেধাবী জীবন কেড়ে নিচ্ছে,তাই মাদক নির্মূলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে ।
তিনি আলীয়া মাদ্রাসা মাঠে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের স্টল পরিদর্শন করে এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা,প্রত্যাশার ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ,নিজ প্রশান্তির পরিচালক জাহেদ হোসেন বাবু প্রমুখ ।