২৯ সেপ্টেম্বর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বিএনপি জামাতের বৈঠকে অভিযান চালিয়ে নজরুল ইসলাম নামে এক জামাত নেতাকে আটক করেছে পুলিশ। সেই সাথে ঘটনাস্থল থেকে পুলিশ তাজা ১০টি ককটেল উদ্ধার করেছে।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী শনিবার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে পুলিশ গোপন সূত্রে জানতে পেরে উপজেলার খড়কি গ্রামে বিএনপি জামাত গোপন বৈঠক করছে। সেই বৈঠকে পুলিশ অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি-জামাতের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জামাত নেতা নজরুল ইসলামকে আটক করা হয়। সেই সাথে ১০টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
ওসি আরো জানান, রাত ৩টা পর্যন্ত পুলিশের অভিযান চালানো হয়েছে। বিএনপি জামাতের নেতাকর্মীরা নাশকতার জন্য গোপন বৈঠক করেছিল এবং ককটেল গুলো জমা রেখেছিল। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।