২৮ সেপ্টেম্বর ২০১৮


বিয়ানীবাজারজামায়াতের আমীর গ্রেফতার

শেয়ার করুন

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলা জামায়াতে আমীর মাওলানা ফয়েজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ফয়েজুল ইসলাম বিয়ানীবাজারের ছোটদেশ গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে।

বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে বিয়ানীবাজার থানা পুলিশ।

বিয়ানীবাজার থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে বলা হয়, ফয়েজুল ইসলামের বিরুদ্ধে “নিরাপদ সড়ক চাই” এর ব্যানারে কোমলমতি ছাত্রদের উস্কানি দিয়ে সরকারি কার্যকলাপ, যানবাহন, যন্ত্রপাতি ও সরকারী সম্পত্তি, সর্বসাধারণের জনপথের কার্যক্ষমতা ব্যাহত করা, রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষতি করার উদ্দেশ্যে জনসাধারণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় বিয়ানীবাজার থানায় রুজুকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলায় ফয়েজুল ইসলামকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক নাশকতামূলক মামলা রয়েছে।

শেয়ার করুন