২৮ সেপ্টেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে জেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে এম মোমেন, জেলার সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক, জেলার সহ সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খাঁন।
এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ সিলেট জেলা ও মহানগর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন স্থানে ও সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করা হয়।
শাহজালাল বিশ্ববিদ্যালয় : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বর থেকে ছাত্রলীগের একটি আনন্দ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক আসিফ হোসেন রনি, সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সিনিয়র ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভূঁইয়া প্রমুখ।
ছাত্রলীগ, শাহজালাল উপশহর : প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ শাহজালাল উপশহর সিলেট মহানগর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর উপশহরস্থ তিব্বিয়া হাসপাতালে এ স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সিলেট ল কলেজের সাবেক নির্বাচিত ভিপি এডভোকেট ছালেহ আহমদ সেলিম।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন, যুবলীগ নেতা জাহির উদ্দিন, আহমেদ মিতুল, শামিম আহমদ, দেলোয়ার হোসেন জাহাঙ্গীর, মহানগর ছাত্রলীগ নেতা হুমায়ুন রশিদ সুমন, কাজী জুবায়ের আহমদ, সুলতান শাহজাহান তুহিন, কাওছার আহমদ, সৈয়দ শিপু, নাবিল আহমদ, নূরে আলম জুয়েল, আকবর আহমদ, ইয়াহিয়া আলম, রুহুল আমিন, সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজেদা পারভিন, আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন, জাহাঙ্গীর আলম, সিরাজ উদ্দিন খান, ২২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি শামিম আরা বেবী প্রমুখ।
বঞ্চিত শিশু কিশোর অধিকার পরিষদ সিলেট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেটের অস্থায়ী কার্যালয়ে বঞ্চিত শিশু কিশোর অধিকার পরিষদ সিলেট এর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মো. বেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা সুরঞ্জিত বর্মন, ফটো সাংবাদিক জাবেদ আহমদ, সম্মিলিত নাগরিক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক ফাইয়াজ হোসেন ফারহাদ, দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খালেদ মিয়া, যুবলীগ নেতা রাজীব চৌধুরী, সাগর দাস, ছাত্রলীগ নেতা মামুন চৌধুরী, সাদী মো. তারেক প্রমুখ।
বলদী সরকারী প্রাথমিক বিদ্যালয় : দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বিদ্যালয়ের কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্ম দিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আহাদের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগ এর সদস্য আলহাজ্ব মইনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন তেতলী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মকবুল আলী, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য হাজি মানিক মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফজলুর রহমান মাস্টার।
বিদ্যালয় পরিচালনা কমিটির এমপি প্রতিনিধি মো: নিজামুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা মোছাম্মৎ ফেরদৌস আরা বেগম।
বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য মাসুক মিয়া, জুলহাসুর রহমান লেচু, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ সদস্য লিটন খান, তেতলী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ক্বারী ফয়ছল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী দিলওয়ার আহমদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসনা সিদ্দিকা জবা, রাশেদা ফেরদৌস, দিপ্তী রাণী দাস, শ্যামলী রাণী দাস প্রমুখ।