১২ সেপ্টেম্বর ২০১৮


খাসদবিরে জুয়া-মাদকের বিরোদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর খাসদবির আবাসিক এলাকায় দীর্ঘদিন থেকে অবাধে তীর শিলং নামক জুয়া ওমাদক সেবন অবাধে চলছে। একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাদে এসব কর্মকান্ড চালাচ্ছে।

বুধবার বিকেলে এসবঅপতৎপরতার বিরোদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্ধারা।

এলাকাবাসীর অভিযোগ- দীর্ঘদিন থেকে জনৈক রবিন হোসেন (৩৫) নামে এক যুবক তীর শিলং ও মাদকের ব্যবসায় করছে। কেউ প্রতিবাদত করলেই তার উপর চলে বর্বরতা। সর্বশেষ সোমবার জুয়েল আহমদ নামে এচক্রের এক সদস্যকে তীর খেলার সময় হাতে নাতে ধরে পুলিশে দেন স্থানীয় ব্যবসায়ীরা। এরই জের ধরে বুধবার দুপুর তিনটার দিকে রবিন তার দলবল নিয়ে এলাকাবাসীকে হুমকি ধমকি দেয়।

বৃহত্তর খাসদবীর সৈয়দ মূগনী বিমানবন্দর সড়ক ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি হুমায়ুন আহমদ মাসুক বলেন, আমরা এলাকাবাসী এসব অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করব। আমরা তাদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিচ্ছি।

শেয়ার করুন