১২ সেপ্টেম্বর ২০১৮
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জে ৪ জুয়াড়ীকে সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো- নবীগঞ্জের শৈলা রামপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের পুত্র সফর উদ্দিন(৩৫), একই গ্রামের মো: কামাল উদ্দিনের পুত্র আজিজুল ইসলাম(২৫) ও আলী হোসেনের পুত্র মো: লোকমান হোসেন(২৩),জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত রহমত আলীর পুত্র ময়না মিয়া(২৮)।
বুধবার প্রত্যেককে ২১দিন করে সশ্রম কারাদন্ড ও ১শত টাকা করে জরিমানা প্রদান করা হয়।
এর আগে মঙ্গলবার ইনাতগঞ্জ ফাঁড়ী পুলিশ তাদের গ্রেফতার করা হয়।
ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত প্রায় ৩টার দিকে ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন এর দিক নির্দেশনায় এসআই এমরান আহমেদ এর নেতৃত্বে এএসআই রুবেল আহমদ ও এএসআই অনিকসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার (পশ্চিম) বড় ভাকৈর ইউনিয়নের শৈলা রামপুর গ্রামে অভিযান পরিচালনা করে জোয়া খেলার সরঞ্জামসহ ৪ জোয়ারীকে গ্রেফতার করে।
বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের পুলিশ ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান ৪ জোয়ারীকে ২১দিন করে স¤্রম কারাদন্ড ও ১শত টাকা করে জরিমানা প্রদান করেন।