১১ সেপ্টেম্বর ২০১৮
ডেস্ক রিপোর্ট : আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যদি নাশকতা করে, তবে শাস্তি পাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেছেন, বিএনপি নাশকতা করলে সেরকম শাস্তি পাবে। নাশকতা সহ্য করা হবে না। এবারের নির্বাচনের পরিবেশ ভালো। মাত্র তিন মাস বাকি, সবকিছু খুব ভালো যাচ্ছে। কোনরকমের ঝগড়াঝাঁটি নাই, তবে বক্তৃতা আছে। আমি প্রত্যাশা করি, নির্বাচন খুব ভালো হবে। আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে, তারই প্রেক্ষিতে জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দেবে। নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে।
মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্যান্সার এন্ড পেলিয়েটিভ কেয়ার’ শীর্ষক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রায় ৯৫ ভাগ অর্জিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী।