১১ সেপ্টেম্বর ২০১৮


অধ্যাপক হলেন এমসি কলেজের ৬ শিক্ষক

শেয়ার করুন

এমসি কলেজ প্রতিনিধি : সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন মুরারি চাঁদ (এমসি) কলেজের ৬ শিক্ষক। তারা হলেন মো. হুমায়ুন কবির চৌধুরী (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), নূরে ফারহানা বেগম  (ইতিহাস), শাহ বদরুল আলম (রসায়ন), মো. ইসলাম উদ্দিন (রসায়ন), মো. আনোয়ার হোসেন চৌধুরী (গণিত), গনেশ রায় চৌধুরী (প্রাণিবিদ্যা)।

এদিকে মঙ্গলবার সকালে প্রিয় শিক্ষকদের পদোন্নতিতে কলেজ ক্যাম্পাসে আনন্দগন পরিবেশ সৃস্টি হয়। সংশ্লিস্ট ডিপার্টমেন্টের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।

প্রসঙ্গত, সোমবার বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৪০৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সহযোগী অধ্যাপক পর্যায়ের এসব কর্মকর্তাকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

শেয়ার করুন