৩ আগস্ট ২০১৭

সিলেটের জকিগঞ্জে ভারতীয় মদসহ ১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতার গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত মো, ইয়াছিন আলী (৫০)। তিনি জকিগঞ্জ উপজেলার মাতার গ্রামের মৃত রছমান আলীর ছেলে।
সিলেট জেলার পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সিলেট জেলা গোয়েন্দা শাখা (উত্তর) জোন এর সদস্যরা উপজেলার ৯নং মানিকপুর ইউপিস্থ মাতার গ্রামে “মাদকদ্রব্য উদ্ধার অভিযান” পরিচালনা করে। এ সময় ১শত বোতল ভারতীয় তৈরী অফিসার চয়েজ মদসহ ইয়াছিন আলীকে আটক করা হয়। জব্দকৃত মদের মূল্য ৫০ হাজার টাকা। এব্যাপারে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হচ্ছে