৩ আগস্ট ২০১৭

পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বানিয়াচংয়ের কুখ্যাত ডাকাত সর্দার, বহু অপকর্মের হোতা সাইফুল ইসলাম ওরফে ঝিলকি (৩২) পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোর সাড়ে তিনটার দিকে বানিয়াচং-শিবপাশা সড়কের আঞ্জইন ব্রিজের পশ্চিম পাশে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ডাকাত ঝিলকি।
নিহত ডাকাত ঝিলকি বানিয়াচং সদর উপজেলার মাদারীটুলা মহল্লার মতিউর রহমানের পুত্র।
পুলিশ জানায়,নিহত ঝিলকির বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাইসহ প্রায় ডজনখানেক মামলার পরোয়ানা রয়েছে। পুলিশের গ্রেফতার এড়ানোর জন্য সে কাগাপাশা ইউনিয়নের ইউছুফপুর গ্রামের নদীর পাশে তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।
গোপণ সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে ওই বাড়িটি ঘেরাও করে। এ সময় ঘর থেকে ডাকাত ঝিলকি পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। পুলিশও পাল্টা গুলি করে কৌশলে তাকে আটক করে। সন্ধ্যার দিকে একই গ্রাম থেকে আরও দুই ডাকাততে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে জনতা। আটক ঝিলকিকে নিয়ে অস্ত্র উদ্ধারে বানিয়াচং শিবপাশা রোডের আঞ্জইনে অভিযান চালায় পুলিশ। সেখানে পুলিশ পৌঁছামাত্রই আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাতদল ঝিলকি কে ছিনিয়ে নিতে পুলিশের ওপর আক্রমন চালায়। একপর্যায়ে উভয়পক্ষের গোলাগুলিতে ডাকাত ঝিলকি ঘটনাস্থলেই নিহত হয়।
এদিকে এলাকার ত্রাস, কুখ্যাত ডাকাত ঝিলকি নিহত হওয়ার খবরে পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে। জনমনে স্বস্তি ফিরে এসেছে।