৮ সেপ্টেম্বর ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর সহ যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের উপর দায়েরকৃত সকল প্রকার মামলা প্রত্যাহারের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শরীফগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আজির উদ্দীনের পরিচালনায় ও শরীফগঞ্জ ইউনিয়ন আ’লীগ নেতা ইউ/পি সদস্য কবির আহমেদের সভাপতিত্বে শরীফগঞ্জ ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের যৌথ উদ্যোগে স্থানীয় কালীকৃষ্ণপুর হাকালুকি বাজারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আয়েত আলী, রতন বিশ্বাস, অরুন মিয়া, সামছুল হক, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা এনামুল হক এনাম, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, তাহের আহমেদ তারেক, নবির হোসেন, লিমন আহমেদ, রফিকুল ইসলাম।