৬ সেপ্টেম্বর ২০১৮
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। আসামী ফরহাদ হোসেন উৎমা লামাগ্রামের লিলু মিয়ার পুত্র। সে একটি মামলায় সাড়ে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী।
বৃহষ্পতিবার ভোর রাতে ফরহাদ হোসেন ও সামছুল আলম নামের সাজাপ্রাপ্ত দুই আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে তাহাদের বাড়ী থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
অপর সামছুল আলম মেকার কালীবাড়ী গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। একটি মামলায় সে পাঁচ বছর তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী।
দুইজন দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই, ওসি তদন্ত দীলিপ কান্ত নাথ, এসআই খায়রুল বাশার, এসআই অমৃত কুমার দেব, এসআই শাহ আলম মিয়া ও এএসআই মুহিবুর রহমান। গ্রেফতারকৃতদের গতকালই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।