৫ সেপ্টেম্বর ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০ টার দিকে গোয়াইন নদীর খেয়াঘাটের পাশ থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক জানান, তিনি ও এসআই মিয়া নাসির উদ্দিন সহ পুলিশ সদস্যরা নদীতে ভাসমান লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
গোয়াইনঘাট থানা ওসি মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল অনুমানিক ১০টার দিকে গোয়াইন নদীর গোয়াইন খেয়াঘাট এলাকা হতে ভাসমান একটি লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় সনাক্ত না হওয়ায় এ ঘটনায় এখনও মামলা হয়নি বলেন জানান তিনি।