৪ সেপ্টেম্বর ২০১৮


গোলাপগঞ্জের মেয়র পদে মনোনয়ন সংগ্রহের আহবান বিএনপির

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আসন্ন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি দলীয় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র সংগ্রহের জন্য আহবান জানিয়েছে সিলেট জেলা বিএনপি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানান জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টার মধ্যে মনোনয়ন প্রত্যাশীদের জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জেলা বিএনপির সভাপতি বরাবর জমা দেয়া যাবে।

শেয়ার করুন