৩ সেপ্টেম্বর ২০১৮


দক্ষিণ সুরমায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শেয়ার করুন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৫ মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত মো. সেলিম আহমেদ (৪০) সিলেটের দক্ষিণ সুরমার রুপালী আবাসিক এলাকার মৃত সিকন্দার মিয়ার ছেলে ও ৫ মাসের সাজাপ্রাপ্ত আসামি।

সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে দক্ষিণ সুরমার বারখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত সেলিম আহমদের চেক জালিয়াতি মামলায় ৫ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামি। সে দীর্ঘদিন যাবত গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে দেশে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামি সেলিমকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন