১ সেপ্টেম্বর ২০১৮


হবিগঞ্জে দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করে মা আত্মহত্যা করেছেন। নিহতরা হল- নিজনগর গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী খাদিজা বেগম, তাদের শিশু সন্তান মিম আক্তার (২) ও ৭ মাস বয়সী পুত্র সন্তান মোজাহিদ।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মুজিবুর রহমান ধর্মঘর বাজার থেকে তার মুদিমালের দোকান বন্ধ করে বাড়িতে রওয়ানা দেন।

পরে রাত ১০টায় ঘরে প্রবেশ করে দেখেন শিশু কন্যা সন্তান মিম আক্তার মস্তক আলাদা ও সাত মাস বয়সি ছেলে সন্তান মোজাহিদকে গলা কাটা এবং তার স্ত্রী খাদিজা আক্তার তার পড়নের ওড়না প্যাচিয়ে গলায় ফাঁস দিয়ে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায়।

খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পুলিশ জানায়- ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে।

তবে লাশ উদ্ধারের সময় ওই বাড়ীর কোন লোকজনকে পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

(আজকের সিলেট/১ সেপ্টেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন