১ সেপ্টেম্বর ২০১৮


জিন্দাবাজারে ছুরিকাঘাতে কুয়েত আ.লীগ নেতা নিহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত এস এম আব্দুল আহাদ বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েত শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর মেদিনী মহলের নুর মিয়ার ছেলে।

জানা যায়- শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সিলেট সিটি সেন্টারের সামনে একদল যুবক হঠাৎ তাকে ছুরিকাঘাত করে। এতে আহাদের পেট ও শরীরের বিভিন্নস্থান আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান- অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুল আহাদের মৃত্যু হয়েছে।

তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসমানী হাসপাতালে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছেন- বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর আও্যামীলীগ আয়োজিত শোক সভায় সভায় যোগ দিতে সিলেটে এসেছিলেন আহাদ। আজ রাতে তার বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল।তবে আর ফেরা হয়নি তার।

আব্দুল আহাদ বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালনের পাশাপাশি দলের পক্ষে অনলাইনেও খুব সক্রিয় ছিলেন।

শেয়ার করুন