২ আগস্ট ২০১৭


‘৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ করা উচিত’

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক :: তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধ করা উচিত বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবনের সামনে মেট্রোরেল প্রকল্পের কাজের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল ‍কাদের বলেন, খুলনায় সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা ও গ্রেপ্তার তথ্যপ্রযুক্তি আইনের এ ধারার অপপ্রয়োগ। ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ করা উচিত।

তিনি আরো বলেন, ‘তুচ্ছ-তাচ্ছিল্য কিছু ঘটল আর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হলো, এটি ৫৭ ধারার অপপ্রয়োগ। ’

 

আজকের সিলেট/সৈয়দ/ঘ.

শেয়ার করুন