৩০ আগস্ট ২০১৮


বিশ্বনাথে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে ‘সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের’ লামাকাজী পয়েন্টে ‘রেজিষ্ট্রেশন, ফিটনেস ও চালকের লাইসেন্স না থাকায়’ ৬টি যানবাহনের চালক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান অভিযানে ৬টি যানবাহনের চালকের কাছ থেকে ১০ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জরিমানা প্রদানকারী ৩টি বাস, ১টি সিএনজি চালিত অটোরিক্সা, ২টি কাভার্ড ভ্যানের বিরুদ্ধে পৃথক ৬টি মামলাও দায়ের করা হয়েছে। এসময় বিশ্বনাথ থানার এসআই কায়েমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিল।

(আজকের সিলেট/৩০ আগস্ট/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন