৩০ আগস্ট ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং বন ও পরিবেশ মন্ত্রী ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতীয় পার্টির ৩শ আসনে নির্বাচন করবে। সব আসনেই জাপার প্রার্থী থাকবে।
বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারে পৌর মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এই কথা গুলো বলেন।
জেলা জাতীয় পার্টিও সভাপতি সৈয়দ সাহাবউদ্দিন আহমদেও সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম রুহুল কবির হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমদ বাবলু, সুনিল শুভ রায়, এসএম ফয়সল চিশতি প্রমুখ।
মন্ত্রী আরোও বলেন, ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম হচ্চে নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই আবার এরশাদ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এর জন্য যা প্রয়োজন তা জাতীয় পার্টিও করবে।
(আজকের সিলেট/৩০ আগস্ট/ডি/কেআর/ঘ.)