৩০ আগস্ট ২০১৮


ওসমানীনগরে অজ্ঞাত বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব ১৪-৮১০৯) হেলপার ও চালক মিলে লোকটিকে অসুস্থ বলে অজ্ঞান অবস্থায় মহাসড়কের পাশে একটি দোকানে রেখে বাস নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী আজিজ মিয়া বলেন, দুপুরের দিকে দোকানে আমার ছোট ভাই বসাছিল। হঠাৎ করে দোকানের সামনে একটি মিতালী পরিবহন থামায়।

এ সময় বাসের চালক হেলাপার মিলে অসুস্থ বলে একজন বৃদ্ধকে আমার দোকানের ভেতরে ফ্যানের নিচে রেখে মাথায় পানি দেয়। কিছু বুঝে উঠার আগেই বাসের চালক হেলপার জ্ঞানহীন অবস্থায় ঐ বৃদ্ধকে দোকানে রেখে বাস নিয়ে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি বাজার কমিটিকে অবগত করলে পুলিশ এসে ঐ ব্দ্ধৃকে উদ্ধার করে।

গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, মিতালী বাস থেকে মৃত ব্যক্তিকে নামিয়ে দিয়ে বাসটি পালিয়ে যায়।

ওসমানীনগর থানার এসআই মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য মৃত দেহটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট বাসটি চিহ্নিত করে আটক মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

(আজকের সিলেট/৩০ আগস্ট/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন