৩০ আগস্ট ২০১৮
নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক সভা আজ বৃহস্পতিবার নগরীর রেজিস্ট্রারি মাঠে বেলা ২ টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, দপ্তর সম্পাদক আব্দুস সুবহান গোলাপ।
এতে যথাসময়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সকল নেতাকর্মী, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী, জেলা আওয়ামী লীগ, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি কামনা করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
(আজকের সিলেট/৩০ আগস্ট/ডি/কেআর/ঘ.)