২৮ আগস্ট ২০১৮


হকাদের বিরুদ্ধে এ্যাকশনে জেলা প্রশাসন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ফুটপাত দখল করে বসা হকারদের উচ্ছেদ করা হয়েছে। এ সময় ফুটপাত দখলকরে অবৈধভাবে ব্যবসা করা হকারদের উচ্ছেদের পাশাপাশি কয়েকজনকে জরিমানাও করা হয়।

মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই স্থান থেকে হকারদের উচ্ছেদ করা হয়। দুপুর সোয়া ১২ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া জানান, অভিযানে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসা হকার আবুল কালামকে ২ হাজার, হাসান আলী ও রুমান আহমদকে ১ হাজার করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অজ্ঞাত আরেক ব্যবসায়ী অভিযানের খবর পেয়ে পালিয়ে গেলে তার মালামাল জব্দ করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, নগর ভবনের সামনে ও সার্কিট হাউজ বাংলোর সামনে বসে ব্যবসা পরিচালনা করা যাবে না বলে নির্দেশ প্রদান করেন।

অভিযানকালে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

(আজকের সিলেট/২৮ আগস্ট/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন