২৭ আগস্ট ২০১৮
ডেস্ক রিপোর্ট : সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এম. রশীদ আহমদের উপর নৃশংসভাবে হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবীতে দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের উদ্যোগে সোমবারনগরীর মদিনা মার্কেট পয়েন্টে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের আহবায়ক অধ্যাপক খছরুজ্জামানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোজাহিদ আলী এবং এস এম সেফুলের যৌথ পরিচালনায় মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, ছাতক সমিতির সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আ.ন.ম ওহিদ কনা মিয়া, ছাতক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান তোতা মিয়া, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ।
স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের উপদেষ্টা জেলা জাসদের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আজমল আলী, দবির মিয়া, আফজল হোসেন, ফজর আলী, ফয়জুল বারী, এনামুল হক কাছা মিয়া, আব্দুল হান্নান, এম এ কুবির, শাহীনুর রাজা চৌধুরী, মনিরুজ্জামান সেলিম, এড. আলাউদ্দিন, আব্দুল লতিফ রিপন, এম এ সোবহান, আনোয়ার হোসেন ময়না, এস এম আমজাদ, রাহেল আহমদ, এমরুল হাসান, গাজী মিল্টন, মিজান পারভেজ, মঈনুল হক ইলিয়াছি দিনার, ফয়সল আহমদ বাবুল, সাংবাদিক আশরাফুর রহমান জুয়েল, মাছুদ আহমদ ফারুক, নজরুল ইসলাম, আজাদ মিয়া, তানভীর করিম সুমন, আমির হোসেন, এম এ রিয়াদ, স্বপ্নীল সরকার, আকিল অপু, নাঈম আহমদ, এ কে এম মাহমুদুল হাসান সানি, মিফতাহুল হোসেন লিমন, সৌরভ দাস, এস এম তাফহীম, শাহ কামাল, শাহ মো: আফরুজ, তোফায়েল আহমদ, আবুল হোসেন, আক্তার হোসেন, বাবুল আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘যে মানুষটি রাজনীতির অঙ্গনে পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, যার কার্যক্রম সকলের কাছে প্রশংসনীয় আজ তার উপর নৃশংসভাবে সন্ত্রাসীরা হামলা করে তাকে গুরুতর আহত করেছে। রশিদ আহমদ একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। এ হামলা পরিকল্পিত। যদি এ সমস্ত সন্ত্রাসীদেরকে সাতদিনের মধ্যে চিহ্নিত করে গ্রেফতার করা না হয়, তবে দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’
(আজকের সিলেট/২৭ আগস্ট/ডি/কেআর/ঘ.)