২৬ আগস্ট ২০১৮


অফিসপাড়ায় ঈদের আমেজ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার সরকারি ছুটি শেষে রবিবার অফিস আদালত খুলেছে। ঈদের ছুটির পর আজ সরকারি অফিসে প্রথম কার্যদিবস হলেও এখনো পুরোপুরি জমে ওঠেনি অফিস পাড়া।

কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের মধ্যে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করছেন। বিভিন্ন অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি কিছুটা বেশি হলেও কর্মচারীদের সংখ্যা একেবারেই নগণ্য। ব্যাংকগুলোতে গ্রাজহকের সংখ্যাও কম। অনেকেই ঈদের শুভেচ্ছা বিনিময় ও গল্পগুজব করে সময় পার করেছেন।

এবার ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত পাঁচ দিন ঈদের ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। সারা দেশে ২২ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।

এবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২১, ২২ ও ২৩ আগস্ট) ঈদের ছুটির পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ ছুটি ভোগ করেছেন।

(আজকের সিলেট/২৬ আগস্ট/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন