২৫ আগস্ট ২০১৮


ফেঞ্চুগঞ্জে যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন

ফেন্সুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ সুনাম মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুনাম উপজেলার পিঠাইটিকর এলাকার আব্দুল আহাদের ছেলে।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার পূর্ববাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার পূর্ববাজার ডাকবাংলো এলাকার একটি পরিত্যাক্ত ঘরে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে দুপুরে পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) খালেদ আহমদ বলেন, কে বা কারা ওই যুবককে হত্যার পর মরদেহ ডাকবাংলো এলাকার একটি পরিত্যাক্ত ঘরে রেখে যায়। নিহতের মুখে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। দুপুরের পর নিহতের মা ঘটনাস্থলে এসে সুনামের মরদেহ শনাক্ত করেন।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

(আজকের সিলেট/২৫ আগস্ট/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন