২৫ আগস্ট ২০১৮


ব্যবসায়ী সম্মেলনে যোগদিতে আমেরিকা যাচ্ছেন মেহেদী কাবুল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক ব্যবসায়ী সম্মেলন ‘ইউএসবিডি এক্সপো-২০১৮’-তে যোগদানের উদ্দেশ্যে আমেরিকা যাচ্ছেন সিলেটের তরুণ ব্যবসায়ী, সমাজসেবক, সাংবাদিক ও সংগঠক লায়ন মেহেদী কাবুল।

নিউইয়র্কের হোটেল লীসয়েল মিলনায়তনে আগামী ২৭-৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এ সম্মেলনে যোগ দিতে আজ ২৫ আগস্ট শনিবার এমিরেটস এর একটি ফ্লাইটে তিনি রওয়ানা হবেন।

সম্মেলনে মেহেদী কাবুল বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণের পাশাপাশি বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করবেন। এছাড়াও বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের নানামুখী চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথাও তিনি সিম্মেলনের বিভিন্ন পর্যায়ে তুলে ধরবেন।

সম্মেলন শেষে মেহেদী কাবুল নিউইয়র্কে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানমালায় অংশ নেবেন।

উল্লেখ্য, মেহেদী কাবুল সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি ও মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির সভাপতি, সিলেট অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও অনলাইন নিউজপোর্টাল সিলেটের সময় ডটকম’র প্রধাস সম্পাদক-সহ সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্র, নেপাল, ভারত, সৌদি আরব ভ্রমণ করেছেন।

(আজকের সিলেট/১৫ আগস্ট/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন