১৯ আগস্ট ২০১৮
দক্ষিণ সুরমা প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার নামক স্থানে একদিনের ব্যবধানে আরও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম আলাল মিয়া (৪০)। নিহত আলাল সিলেটের দক্ষিণ সুরমা ধরাধরপুর গ্রামের মৃত সারন মিয়ার ছেলে।
রোববার দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, কোরবানির গরু বোঝাই একটি ট্রাক সিলেটের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক দিয়ে যাওয়া একটি মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যান আলাল। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, শনিবার বিকেলে একই স্থানে আলফু মিয়া নামে আরেক মোটরসাইকেল আরোহী ট্রাক চাপায় নিহত হন।
(আজকের সিলেট/১৯ আগস্ট/ডি/এসসি/ঘ.)