১ আগস্ট ২০১৭


নগরীতে আওয়ামীলীগের শোক র‌্যালি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আজ পহেলা আগষ্ট। শুরু হলো শোকের মাস। শোকের মাসের প্রথম দিনে সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকারী সকল খুনির ফাঁসির রায় কার্যকরের দাবিতে নগরীতে শোক র‌্যালি করেছে জেলা ও মহানগর আওয়ামীলীগ।

মঙ্গলবার দুপুরে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শোক র‌্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে খুনি চক্র এ দেশ থেকে বাঙালি জাতীয়তাবাদকে হত্যা করতে চেয়েছিল। ফাঁসির দন্ডপ্রাপ্ত সেসব খুনীদের অনেকেই এখনো বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। তাদেরকে দেশে এনে রায় কার্যকরের মাধ্যমে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।

এসময় নেতৃবৃন্দ শোককে শক্তিকে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

 

(আজকের সিলেট/১ আগষ্ট/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন