১৬ আগস্ট ২০১৮
ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল আজহা এবং সাপ্তাহিক ছুটির কারণে আগামী ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিদ্যুতের প্রিপেইড মিটারের কার্ড বিক্রি বন্ধ থাকবে। ২৬ আগস্ট থেকে নির্দিষ্ট স্থানে কার্ড বিক্রি হবে।
তাই, গ্রাহকদের কার্ড বিক্রি বন্ধের পূর্বে চাহিদা মত কার্ড ক্রয়ের অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী।
(আজকের সিলেট/১৬ আগস্ট/ডি/এমকে/ঘ.)