১৫ আগস্ট ২০১৮

শাবি প্রতিনিধি
দৈনিক ‘সমকাল’ এর সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও প্রথিতযশা সাংবাদিক গোলাম সারওয়ার এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। মঙ্গলবার সকালে শাবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিয়াউল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার শাবি প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর ও সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ এক যৌথ বিবৃতিতে সাংবাদিক গোলাম সারওয়ার এর মৃত্যুতে শোক rপ্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন, গোলাম সারওয়ার দেশের সাংবাদিকতায় পথিকৃৎ। তিনি ছিলেন সততা ও সাহসিকতার প্রতীক।
বিবৃতিতে নেতৃবৃন্দরা সাংবাদিক গোলাম সারওয়ারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
(আজকের সিলেট/প্রতিনিধি/এইচআই/১৫ আগস্ট/ঘ.)