১১ আগস্ট ২০১৮
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে সংরক্ষিত ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রেবেকা আক্তার লাকী। জিপ গাড়ি প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ৬ হাজার ৫৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সালেহা কবীর শেপী চশমা প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৫২৭ ভোট।
সাধারণ ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ৮নং ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার পুনরায় ভোট গ্রহণ হয়।
এতে রেবেকা আক্তার লাকী পেয়েছেন ৬০০ ভোট, সালেহা কবীর শেপী পেয়েছেন ৫৯২ ভোট, মোছাম্মৎ হেনা বেগম পেয়েছেন ১৭৬ ভোট, জোৎস্না বেগম পেয়েছেন ৪৭ ভোট এবং রিনা বেগম পেয়েছেন ২৮ ভোট।
এই কেন্দ্রে বাতিল হয়েছে ৭১টি ভোট। সংরক্ষিত ৮ং ওয়ার্ডে মোট ভোটার ছিলেন ২৯ হাজার ৯০৬ জন।
(আজকের সিলেট/১১ আগস্ট/ডি/কেআর/ঘ)