৯ আগস্ট ২০১৮
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব আদিবাসী দিবস। আর এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিলো ‘আদিবাসী জাতিসমুহের দেশান্তর: প্রতিরোধ সংগ্রাম’।
বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ আদিবাসী ফোরামের আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আদিবাসী ফোরামের শ্রীমঙ্গল শাখার সভাপতি পংকজ কন্দ এর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশেকুল হক, আদিবাসী ফোরামের শ্রীমঙ্গল শাখার সহ সভাপতি পার্থ হাজং, সাধারণ সম্পাদক হিরন্ময় সিংহ, শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনের পাল পুরহিত নিকলাস বাড়ই, দ্বারিকা মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজৎ শুভ্র চক্রবতী, লেখক ও সাংবাদিক শিমুল তরফদার প্রমুখ।
পথসভা শেষে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা পাঁচ শতাধিক আদিবাসীকে নিয়ে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
(আজকের সিলেট/৮ এপ্রিল/ডি/এমকে/ঘ.)