২৯ জুলাই ২০১৮
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীর বিয়ে বন্ধ করেছে স্থানীয় প্রশাসন।
রোববার দুপুরে উপজেলার উত্তর শাহপুর গ্রামের মতুল আলীর মেয়ের সঙ্গে সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলা মাইজবাড়ী গ্রামের আবু তাহেরের ছেলে আলমগীরের সাথে বিয়ের দিন ধার্য্য হয়।
স্কুল ছাত্রীর সহপাঠীরা “৯৯৯” এ ফোন করে তাদের সহপাঠীর বিয়ের বিষয়টি জানায়।
পরে পুলিশ সদর দপ্তর থেকে মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মোকলেছুর রহমানকে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। তার নির্দেশে মাধবপুর থানা পুলিশ মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেওয়া।
মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা জানান, খবর পেয়ে বর পক্ষ পালিয়ে গেছে। স্কুল ছাত্রীর অভিভাবক মুছলেকা দেয় মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না।
(আজকের সিলেট/২৯ জুলাই/ডি/এসসি/ঘ.)