২৯ জুলাই ২০১৮
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে বাড়ির পাশে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হল- ওই গ্রামের রফিক মিয়ার ছেলে শফিক (৫) ও একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইমান উদ্দিন (৬)।
রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকালে পরিবারের সদস্যদের অগোচরে ওই ২ শিশু বাড়ির পাশে একটি পুকুরে ডুবে মারা যায়। দুপুরে ২ শিশুর মরদেহ পানি থেকে ভাসা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
(আজকের সিলেট/২৯ জুলাই/ডি/এসসি/ঘ.)