২৮ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে ইসলামী ঐক্যজোটের একাংশ। নির্বাচনের ভোটগ্রহণের একদিন আগে কামরানকে সমর্থন দিলেন।
শনিবার বেলা পৌনে ৫টার দিকে দিকে নগরীর তালতলাস্থ আওয়ামীলীগ প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান মিসবাউর রহমান চৌধুরীর নির্দেশে এ ঘোষণা দেন দলের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হাফিজ কারি সালামত উল্লাহ।
সমর্থন পেয়ে ইসলামী ঐক্যজোটের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।
এরআগে শনিবার সকালে কামরানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয় জাতীয় পার্টি।
(আজকের সিলেট/২৮ জুলাই/ডি/এসসি/ঘ.)