২৮ জুলাই ২০১৮
ডেস্ক রিপোর্ট : নঈম-জাহান-লতিফী (এনজেএল ) ইএনটি সেন্টারের উদ্যোগে শুক্রবার নগরীতে র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বিকেল ৫টায় নগরীর কাজলশাহস্থ এনজেএল ফাউন্ডেশন থেকে শুরু হয়ে র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । পরে ফাউন্ডেশনের সামনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান ওসমানী হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: নূরুল হুদা নাঈম বলেন, তামাক ও তামাকজাত দ্রব্য,প্যাকেটজাত খাবার পরিহারের মাধ্যমে অনেকাংশে হেড-নেক ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব । দীর্ঘদিন মুখের ঘা বা ক্ষত অথবা মুখ ও গলার কোন অনাকাঙ্খিত গুটি বা ফোলা দেখা দিলে সত্তর ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন ।
তিনি বলেন,প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়লে তা নিরাময় সহজ হয় । ফাউন্ডেশনের সদস্য সচিব এডভোকেট আব্দুল মুকিত অপি বলেন, ক্যান্সার বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সিলেটে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি । মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে হলে খাদ্যাভ্যাস এবং জীবনাচারে শৃঙ্খলা প্রয়োজন ।
ফাউন্ডেশনের আহবায়ক এডভোকেট রেজাউল করিমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ডা: পার্থ,মো: আফসর মিয়া, তানজিনা ইসলাম মিম, সোনিয়া, সিদ্দিকা, নাওমি, সানজিদা, শরিফা, আইভি, অনন্যা রায়, তানিয়া, কিংকন, রুমেল, জলিল প্রমুখ।
(আজকের সিলেট/২৮ জুলাই/ডি/কেআর/ঘ.)