২৭ জুলাই ২০১৮


নৌকার প্রচারনায় মাহি উদ্দিন সেলিম

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে সমর্থন দিয়ে প্রচারনায় অংশ নিয়েছেন দলটির অন্যতম মনোননয়ন প্রাত্যাশী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

শুক্রবার দিনভর সম্মেলিত ক্রীড়া পরিবার নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় তিনি নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ করেন।

এসময় তার সাথে ছিলেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার ট্রেজারার সিরাজ উদ্দিন, অনির্বান স্পোটিং ক্লাবের সভাপতি গোলাম জাবির চৌধুরী জাবু, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভ্যানু ম্যানেজার জয়দিব দাস সুজক।

গণসংযোগকালে তিনি নৌকা পক্ষে ভোট প্রার্থনা করে বলেন, সিলেটের কাংখিত উন্নয়নের স্বার্থে এবং দলীয় প্রধান শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। সিলেটবাসী নৌকা মার্কাকে বিজয় প্রধানমন্ত্রীকে উপহার দিলে প্রধানমন্ত্রীও সিলেটবাসীকে একটি মডেল নগরী উপহার দিবেন।

গণসংযোগকালে তিনি আজকের সিলেটকে বলেন, দলীয় মনোনয়ন চুড়ান্ত হওয়ার পর পরই আমি ব্যবসার কাজে কাতার চলে যাই এবং কাতার থেকে খেলা দেখতে রাশিয়ায় যাওয়ার কারনে প্রচারনায় অংশ নিতে দেরি হয়েছে। নৌকা মার্কার বিজয় নিশ্চিত করেত আমি সর্বাত্মকভাবে কাজ করছি।

(আজকের সিলেট/২৭ জুলাই/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন