৩১ জুলাই ২০১৭
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরের অজপাড়াগায়ে শিক্ষার দ্রুতি ছড়াচ্ছে একটি সামাজিক সংগঠন। গ্রামের দুর্বল শিক্ষার্থীদের বিনা বেতন শিক্ষা দান করছেন এই সংগঠনের সদস্যেরা। তাদের কার্যক্রমে এলাকাবাসী খুশি।
উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের (নতুন পাড়া) মক্তব আলীর বাড়িতে ‘বালিকান্দি ছাত্র কল্যাণ পরিষদ’ নামে এই সংগঠনের উদ্যোগে জুলাইয়ের প্রথম থেকে বিনা বেতনে পাঠদান দেয়া শতাধিক শিক্ষার্থীদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শতাধিক শিক্ষার্থীরা পাঠদান কেন্দ্রে মনযোগসহকারে লেখাপড়া করছে। পাঠদান কেন্দ্রে স্বেচ্ছায় শিক্ষকতা করছেন গ্রামের চারজন তরুণ-তরুণি। এর মধ্যে তিন জন কলেজে অধ্যায়তরত শিক্ষার্থী। তারা হলেন কলকলিয়া মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র ইকবাল হোসেন, সুনামগঞ্জ ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্রী হালিমা বেগম ও আলেমা বেগম। অপর জন হলেন সংগঠনের সাধারন সম্পাদক জামাল হোসেন। তিনি খাশিলা হাজী মন্তাজ উদ্দিন কিন্ডারগার্ডেন কেজি স্কুল অ্যান্ড হাইস্কুলের সহকারি শিক্ষক। তারা সবাই বালিকান্দি গ্রামের বাসিন্দা।
১ম শ্রেণী হতে ৫ম শ্রেণির ছাত্রছাত্রীদের প্রত্যেকদিন বিকেল ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ৯৫ জন শিক্ষার্থীদের পাঠদান দেয়া হয়।
বালিকান্দি ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক জামাল হোসেন জানান, আমরা সমাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে ২০১৩ সালে ছাত্রকল্যাণ পরিষদ গঠন করেছি। পরিষদে মোট ২৯ জন সদস্য রয়েছেন। আমরা শিক্ষাসহ আত্মসামাজিক উন্নয়নের কাজ করতে চাই। তাই পরিষদের সদস্যেদের মতামতের পরিপ্রেক্ষিতে বাড়ি বাড়ি গিয়ে দুর্বল শিক্ষার্থীদের খোঁজে এনে ভালমানের পাঠদানের জন্য আমরা বিনা বেতনে পাঠদান দিচ্ছি।
ইতঃমধ্যে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে কলম, খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সমাপনি পরীক্ষা পর্যন্ত আমাদের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, এটি একটি মহৎ উদ্যোগ। তাদের প্রচেষ্ঠার সফলতা কামনা করছি।
(আজকের সিলেট/৩১ জুলাই/এসটি/ঘ.)