২৬ জুলাই ২০১৮


নানার কোলে যাও,তাইন মায়া করবা

শেয়ার করুন

সৈয়দ রাসেল আহমদ:: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মাত্র তিন দিন বাকি, (২৮ জুলাই) শনিবার শেষ হবে সব ধরণের প্রচার প্রচারণা।সে কারণে বর্তমানে খুব ব্যস্ত সময় পার করছেন আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।

নগরীর বিভিন্ন ওয়ার্ডে শেষ বারের মতো জনগণের দুয়ারে দুয়ারে কড়া নাড়ছেন তিনি।নিজের শেষ নির্বাচন উল্লেখ করে জনগণের কাছে ভোট চাইছেন।তবে খালি হাতে ফিরতে হচ্ছে না তাকে,সবাই শুনাচ্ছেন আশার বাণী।ভোটের দিন কামরানকে ভোট দিবেন এমন প্রতিশ্রুতিও অনেকে আগেই দিয়ে দিচ্ছেন।যেদিকে কামরান যাচ্ছেন উৎসুক জনতা ভিড় জমাচ্ছে।কেউ কেউ মাতায় হাত বুলিয়ে দিচ্ছে আবার কেউ জড়িয়ে ধরছে,এমন চিত্র দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারণার শুরুর দিক  থেকে।

বুধবার বন্দরবাজার, কাস্টঘর এলাকসহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন কামরান।এসময় কামরান একজন মহিলার কোলে থাকা ছোট শিশুটিকে নিজের কোলে নিতে চাইলে সন্তানের মা হাত বাড়িয়ে কামরানের কোলে দেন,এসময় সন্তানটির মাকে বলতে শোনা যায়,যাওগি নানার গেছে,মায়া করাবা।এসময় ছোট শিশুটিও কামরানের কোলে চলে আসে। ঘটনাটি দেখে উপস্থিত সবাই হাত তালি দিয়ে উঠেন।

নির্বাচনকে কেন্দ্র করে সিলেট জেলা-মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ একাট্টা।কামরানের পক্ষে দিন রাত কাজ করে যাচ্ছেন তারা।সব মিলিয়ে উচ্ছ্বাসিত সিলেট আওয়ামীলীগ ।

উল্লেখ্য,আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন।

শেয়ার করুন