২৫ জুলাই ২০১৮


হবিগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার জগতপুর এলাকা থেকে দু’টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ শামীম মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। আটক শামীম ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

বুধবার বিকেলে হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি মো. শাহ আলম এ অভিযান পরিচালনা করেন।

ওসি শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দু’টি চায়না আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ওই যুবককে আটক করা হয়। আটক শামীমের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে।

(আজকের সিলেট/২৫ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন