২১ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকায় অভিযান ১১ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- সাইদুর রহমান (৩১), সোহেল মিয়া (৩০), জাকির (২২), আনোয়ার আলী (২৯), আব্দুল মোনাফ (৪৫), পিটন মিয়া (২৫), ফজর আলী (২০), মাসুদ মিয়া (১৯), নাজমুল (২১), রুবেল মাহমুদ (১৮)। এছাড়া খোকন খান (৪৫) নামের এক ব্যক্তিকে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে।
র্যাব-৯ এর এএসপি নাহিদ হাসান ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিলের সমন্বয়ে নেতৃত্বে শুক্রবার দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।
বাকি দশজনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন র্যাবের সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী।
(আজকের সিলেট/২১ জুলাই/ডি/কেআর/ঘ.)