২০ জুলাই ২০১৮


শান্তি ও উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করুন : ড.মোমেন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : শান্তি, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারগণের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আব্দুল মোমেন।

সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা প্রতীকের সমর্থনে শুক্রবার বাদ জুমআ সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের কলাপাড়া ও ডহর এলাকায় গণসংযোগকালে তিনি ভোটারদের প্রতি এ আহবান জানান।

ড. মোমেন বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। এ দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের ঠিকানা। স্বাধীনতা থেকে শুরু করে এ দেশের যতসব অর্জন তা একমাত্র আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত হয়েছে। দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সিলেট সিটি নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সর্বস্তরের নগরবাসীর প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুল মুকিত, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া মাশুক, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল রানা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল মুহিত ফজল, ওয়ার্ড যুবলীগ নেতা শাহেদ আহমদ, আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মান্না আহমদ, জামিল আহমদ প্রমুখ।

(আজকের সিলেট/২০ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন