২০ জুলাই ২০১৮


কানাইঘাটে বিশেষ অভিযানে গ্রেফতার ১২

শেয়ার করুন

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামী, মাদক ব্যবসায়ী গ্রেফতার সহ ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

সিলেটের পুলিশ সুপারের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। এতে অতিরিক্তি পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাত খান, কানাইঘাট সার্কেল আমিনুল ইসলাম সরকার, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুনু মিয়া, থানার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের নিয়ে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে উপজেলার ময়নার পাহাড় গ্রামের মর্তুজা আলীর পুত্র আলমাছ উদ্দিন, নিজ চাউরা গ্রামের জগেশ^র দাসের ছেলে জগদিশ দাস, জয়নাল আবেদীনের পুত্র তাজ উদ্দিন, দনা গ্রামের সাজা প্রাপ্ত আসামী মাজহারুল ইসলাম, সরুফৌদ গ্রামের সিরাজুল ইসলামের পুত্র তারেক আহমদ,

দলইমাটি গ্রামের আব্দুস ছালামের পুত্র মাসুম আহমদ, নন্দিরাই গ্রামের আব্দুল লতিফের পুত্র আমিনুল ইসলাম, ফয়জুল হকের পুত্র মোহাম্মদ আলী, নাসির মিয়ার পুত্র লিটন মিয়া, দুর্লভপুর গ্রামের মৃত ডাঃ ফয়জুল হকের পুত্র মজনু মিয়া, মাছুগ্রামের আলম মিয়ার স্ত্রী তেরা বেগম, শাহাপুর গ্রামের আব্দুল্লা মিয়ার স্ত্রী রাহেনা বেগমকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে ময়নার পাহাড় গ্রামের আলমাছ উদ্দিনকে ৫শত গ্রাম গাজা ও নিজ চাউরার জগদিস দাসকে ৫ বোতল মদ সহ গ্রেফতার করা হয় এবং চাউরা গ্রামের তাজ উদ্দিনকে চুরির মামলায় আটক করা হয়। আটককৃতদের গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে।

(আজকের সিলেট/২০ জুলাই/ডি/এমকে/ঘ.

শেয়ার করুন