১৯ জুলাই ২০১৮


৪নং ওয়ার্ডের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই : কয়েছ লোদী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, ভোট আপনার আমানত, খেদমত করা আমার সেবা। তাই সিসিক এর ৪নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড রুপান্তর করতে আপনার সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। বিধায় আসছে আগামী ৩০ জুলাই সিসিক নির্বাচনে আমি আবার আপনাদের ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে লাটিম মার্কা নিয়ে প্রতিদন্ধিতা করছি। তাই আপনার আমানত ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে সিসিক ৪নং ওয়ার্ডের অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ দিন।

বৃহস্পতিবার বিকেলে নগরীর আম্বরখানা পুনিপুরী পাড়ার সেবায়েত ঘরের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্তগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন শ্রী বেনুভূষণ ব্যানার্জি, শ্রী ভ্রজেন্দ্র সিংহ, পরিমল সিংহ, প্রমোদ সিংহ, পঞ্চু সিংহ, হরি সিংহ, সুরেশ সিংহ, রুয়েল সিংঞ, খোন মিয়া, করিম মিয়া, বাবুল মিয়া আব্দুর রহিম ও ব্যবসায়ী জুনেদ আহমদ প্রমুখ।

(আজকের সিলেট/১৯ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন