১৬ জুলাই ২০১৮
সৈয়দ রাসেল আহমদ:: বদর উদ্দিন আহমদ কামরান। সিলেটে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী তিনি।এবারের নির্বাচনে কামরানের বড় প্রতিদন্ধি বিএনপি থেকে মনোনিত প্রার্থী আরিফুল হক চৌধুরী।এছাড়াও নাগরিক সমাজ থেকে লড়ছেন মহানগর বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জুবায়ের আহমদ।
এবারে সিটি নির্বাচনে কামরানের সাথে প্রতিদন্ধিতা করছেন শক্তিশালী তিন প্রার্থী।তবে কামরান এসবের তওয়াক্কা না করেই ছুটছেন দুরন্ত গতিতে।কামরানের এই দুরন্ত গতির চলার পেছনে কি রহস্য আছে তা জানতে চাইলে তিনি বলেন,আসলে এসবের পেছেন বড় কোন রহস্য নেই।জনগণই আমার আসল রহস্য। তাদের ভালবাসা নিয়েই আমার পথচলা।
অবশ্য তাঁর প্রমানও পাওয়া যায় বিভিন্ন সময়ে তাঁর সাথে জনগণের কথাবার্তার মধ্যে। গত বুধবার (১৩ জুলাই) জিন্দাবাজার এলাকায় গণসংযোগ করছেন কামরান।এসময় পাশে থাকা টং চায়ের দোকানের দোকানি বলে উঠে কামরান ভাই এক কাপ চা খেয়ে যান।চায়ের দোকানির কথার ভঙ্গিমায় মনে হল কামরান আগেও এখানে চা খেয়েছেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে চা দোকানী বলেন,খাবেন না কেন।এর আগেও একদিন আমার দোকানে চা খেয়েছেন।ঐ ছবিটা ভাইরাল হয়েছিল।অনেক পত্র-পত্রিকায় আমার ছবি আইছিল।আসলে উনি ভাল মানুষ,তাঁর মাঝে কোন অহংকার নাই।