১৬ জুলাই ২০১৮
ডেস্ক রিপোর্ট:: সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আফরোজ আলী চান মিয়া (৪৮) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের কাজী বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আফরোজ আলী চান মিয়া ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও গ্রামের মৃত হারিছ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় আফরোজ আলী চান মিয়া তার ভুইগাঁওস্থ গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে সিলেটের বাসায় যাচ্ছিলেন। পথে কাজী বাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে আফরোজ আলী চান মিয়া গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।