১৫ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক : আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ও সিলেটের ইতিহাসের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের জন্য নির্বাচনী প্রতিদ্বন্ধী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাছে নৌকার জন্য ভোট চেয়েছেন জাতি সংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একেএম আব্দুল মোমেন।
শনিবার নগরীতে গণসংযোগকালে নগরীর চৌহাট্টা এলাকায় হঠাৎ করেই আরিফুল হক চৌধুরীর গাড়িতেও সিগনাল দেয়া হয়। এসময় আরিফ গাড়ি থামিয়ে ড. মোমেনের সাথে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়ের পর ড. মোমেন আরিফকে নৌকা মার্কার লিফলেট দিয়ে কামরানের জন্য ভোট চান।
ছবি সামাজিক যোগাগোম মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। অনেকেই এটিকে সিলেটের রাজনীতির সম্পৃতির দৃষ্টা বলেও অবহিত করেছেন।
(আজকের সিলেট/১৫ জুলাই/ডি/এসসি/ঘ.)